শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

logo

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবি ছাত্রদলের দোয়া মাহফিল

reporter

আল আবির রায়হান

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬, ০২:২৮ অপরাহ্ণ


প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবি ছাত্রদলের দোয়া মাহফিল

​প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

​দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দীন খান। এতে মুক্তিযুদ্ধের শহীদ, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনাসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

​অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. ইয়াকুব আলীসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন। এ ছাড়া ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমী মিথুন, সদস্যসচিব রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা দোয়া মাহফিলে অংশ নেন।

​দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন বলেন, “দীর্ঘ ১৭ বছর তারেক রহমান শোষণ ও নির্যাতনের শিকার হয়েছেন। দেশের মানুষের দোয়ায় মহান আল্লাহ তাঁকে সুস্থ রেখেছেন। মহান আল্লাহ যেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে সুস্থ রাখেন এবং সুষ্ঠুভাবে দেশ পরিচালনার তৌফিক দান করেন।”

আল আবির রায়হান / এমএসএম

Link Copied