
মালয়েশিয়ায় ঈদুল আজহা ১০ জুলাই
প্রকাশিত: ৩০ জুন, ২০২২, ০৭:০৭ অপরাহ্ণ

আসন্ন পবিত্র ঈদুল আজহা উদযাপনের তারিখ ঘোষণা করেছে মালয়েশিয়া। আগামী ১০ জুলাই কোরবানির ঈদ উদযাপন করবে দেশটি।
মালয়েশিয়ার একটি সংবাদমাধ্যমের বরাতে খালিজ টাইমস জানিয়েছে, আগামী ১০ জুলাই ঈদুল আজহার প্রথম দিন নির্ধারণ করা হয়েছে মালয়েশিয়ায়।
খালিজ টাইমস আরো জানিয়েছে, একই দিনে (১০ জুলাই) ইন্দোনেশিয়া, হংকং, জাপান ও ব্রুনাইয়েও পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।























