বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

logo

বরিশালে বিএনপির কালো পতাকা মিছিল

reporter

প্রকাশিত: ২৭ জানুয়ারী, ২০২৪, ১১:৩৮ অপরাহ্ণ


বরিশালে বিএনপির কালো পতাকা মিছিল

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চেয়ারপারসন খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও সংসদ বাতিলসহ বিভিন্ন দাবিতে বরিশালে কালো পতাকা মিছিল করেছে বিএনপি। শনিবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে বরিশাল মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবুল কালাম শাহিনের সঞ্চালনায় মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক জিয়াউদ্দিন সিকদার জিয়া, উত্তর জেলা বিএনপির আহবায়ক দেওয়ান মো. শহীদুল্লাহ, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবায়দুল হক চাঁন ও মেজবাউদ্দিন ফরহাদ প্রমুখ।

সমাবেশ শেষে বিএনপির একটি কালো পতাকা মিছিল বের হয়। মিছিলটি গির্জা মহল্লা, চকবাজার ও লাইন রোড হয়ে পুনরায় দলীয় চত্বরে গিয়ে শেষ হয়। বিএনপির কালো পতাকা মিছিল ঘিরে সদর রোডসহ আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল।


Link Copied