মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

logo

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

reporter

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ণ


বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

বরগুনা সদর উপজেলার সোনার বাংলা এলাকায়, জিটিভির স্টিকার লাগানো একটি প্রাইভেটকার ও ব্যাটারি চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হন,তাওহিদুল (৩৫) ও বরিশাল শেরেবাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় বাবুল (৩০) এই দুই ব্যক্তি নিহত হয়েছে। দুজই বরগুনা সদর উপজেলার ১নং বদরখালী ইউনিয়নের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজী টেলিভিশন এর জিটিভি লোগো সংকলিত একটি প্রাইভেট কার, বরগুনা শহরের দিকে যাচ্ছিল পথে মধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত ইজি বাইকের সাথে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে, অটোরিক্সার যাত্রী তাওহিদুল ইসলাম ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। অন্য যাত্রীদের গুরুতর অবস্থা দেখে, স্থানীয়রা বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দিতে নিতে নিয়ে আসেন। ইজি বাইক চাল বাবুলের গুরুতর অবস্থা দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল চিকিৎসাধীন অবস্থায় আজ রাত সাড়ে তিনটার সময় মারা যান। আর একজন বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বরগুনার সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু শাহাদাত হোসাইন পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে নিহত মরা দেহ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ইজি বাইক চালক বাবুলের অবস্থাঅসংখ্য জনক হলে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে সেখানে রাত  সাড়ে তিনটায় তিনি মারা যান।


Link Copied