উল্লাপাড়ায় ঘন কুয়াশায় ট্রাকচাপায় দুই পথচারী নিহত
প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬, ০২:০২ অপরাহ্ণ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুলে ঘন কুয়াশার মধ্যে পাথরবোঝাই ট্রাকের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল হাইওয়ে ইন্টারচেঞ্জের আগে ধোপাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে মো. ঠান্ডু মিয়া (৬০)। তিনি পেশায় কৃষক ছিলেন। অপরজন সলঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক আব্দুল আলীম শেখ (৪০)। তিনি দাদনপুর গ্রামের ফাইজুল ইসলাম শেখের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুর রহমান জানান, মঙ্গলবার সকালে ফজরের নামাজ আদায় করে ঠান্ডু মিয়া ও আব্দুল আলীম মহাসড়ক দিয়ে হাঁটছিলেন। এ সময় ঘন কুয়াশার মধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী দ্রুতগতির একটি পাথরবোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। তিনি আরও বলেন, এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।