মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

logo

লাকসামে দুপচর তক্ষশীলা বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত

reporter

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬, ০৫:০৩ অপরাহ্ণ


লাকসামে দুপচর তক্ষশীলা বৌদ্ধ  বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত

প্রতি বছরের ন্যায় লাকসাম উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের দুপচর তক্ষশীলা বৌদ্ধ বিহারে শুভ দানোত্তম কঠিন চীবর দান উৎসব  ও নব নির্মিত ফ্রাইডে ধাম্মা স্কুল ভবন উদ্বোধন, জাতীয় বৌদ্ধ সম্মেলন সোমবার (১৬ নভেম্বার) বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
বিহার সূত্রে জানা যায়, কালের আবর্তে ঋতুচক্রের পরিক্রমায় হেমন্তের শিশির সিক্ত শিউলির সবুজ শাখায় শ্বেত পুস্পের সৌরভ জানিয়ে দেয় ‘‘দানোত্তম শুভ কঠিন চীবর দান’ উৎসবের আগামনী বার্তা। বাংলাদেশ সংঘরাজ ভিক্ষ মহাসভার মহামান্য সংঘরাজ শাসনস্তম্ভ ধর্মপ্রিয় মহাথের আসন অলংকৃত করেছেন। ভোর বেলা থেকে বিশ্বের মঙ্গল কামনায় সুত্রপাঠ, ধর্মীয় পতাকা উত্তোলন, পুজরনীয় ভিক্ষু সংঘের প্রাতঃরাশ গ্রহণ। প্রয়াত জ্যোতিঃপাল মহাস্থীবর সমাধিস্থলে শ্রদ্ধার্ঘ নিবেদন। দুপুরে চীর পরিক্রমা, সংগীত পরিবেশন। দুপুরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যায় প্রদীপ পূজা ও সমবেত প্রার্থনা ও ফানুস প্রদীপ উড্ডয়ন করা হয়। ঢাক ঢোল বাজিয়ে যুবক-যুবতীরা নাচতে দেখা যায়। প্রকাশ থাকে যে, প্রথম বারের মতো নতুন আদলে দুপচর তক্ষশীলা বৌদ্ধ পাশে নব নির্মিত ফ্রাইডে ধাম্মা স্কুল ভবন উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে উদযাপন কমিটির পক্ষ থেকে এলইডি টিভি শো ও ডিজিটাল সাউন্ড স্থাপন করা হয়। 
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহামান্য সংঘরাজ শাসনস্তম্ভ ধর্মপ্রিয় মহাথের এর সভাপতিত্বে আর্শীবাদক সদ্ধমবারিধি প্রিয়ানন্দ মহাথের। প্রধান অতিথি ছিলেন সংঘরাজ ভিক্ষু মহামন্ডল অধ্যক্ষ ধর্মসারধি শাসনানন্দ মহাথের। বিশেষ অতিধি ছিলেন শ্রীলংকা থেকে আগত ভেন মালাঙ্গা পানাসারা  মহাথেরো, ভেন মাহারাঙ্গামা পাডোমা নাকাইয়া মহাথেরো, ভেন মেপোনায়ে সুগাতা দামা মহাথেরো, ভেন ধর্মপাল মহাথেরো এমএ রয়েল পন্ডিত। উদ্বোধক ধর্মদূত সুগতপ্রিয় মহাথের, প্রধান সদ্ধর্মদেশক ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথের, মূখ্য অলোচক  ভদন্ত রতনান্দ মহাথের, বিশেষ সদ্ধর্মদেশক ভদন্ত উপানন্দ থের এমবিএ, প্রজ্ঞার্বশ মহাথের, মঙ্গলাচরণ বিপুলানন্দ ভিক্ষু, পঞ্চশীল প্রার্থনা অমূল্য সিংহ, স্বাগত ভাষন উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সৈকত সিংহ শচীন, সমাজ সেবক আর.কে সিংহ, কৃতজ্ঞতা জ্ঞাপন চঞ্চল সিংহ। সঞ্চালনায় প্রীতম সিংহ, রাজু সিংহ, স্নেহা সিংহ ও দীপা সিংহ। 

এমএসএম / এমএসএম

Link Copied