মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

logo

আদমদীঘিতে দামোদর ব্রত সহস্র প্রদীপ প্রজ্জলন অনুষ্টিত

reporter

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬, ০৫:০৫ অপরাহ্ণ


আদমদীঘিতে দামোদর ব্রত সহস্র প্রদীপ প্রজ্জলন অনুষ্টিত

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পূর্ণ লাভের আশায় মাস ব্যাপী ঘি-কর্পুরের প্রদীপ প্রজ্জলন অন্তে গত সোমবার (১৬ নভেম্বর) আদমদীঘি সদরের চড়কতলা রাধাগোবিন্দ মন্দিরে রাত ৯ টায় হিন্দুসম্প্রদায়ের শতশত ভক্তরা সহস্র প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে দামোদর ব্রত উৎসবের সমাপ্তি করেন। "দাম" শব্দের অর্থ রশি এবং "উদর" হচ্ছে কোমর। মা যশোদা কর্তৃক যার উদরে দাম বা রশি বন্ধন রয়েছে তিনিই দামোদর। বৈদিক সংস্কৃতিতে সু-প্রাচীন কাল হতে কার্তিক ব্রত বা দামোদর ব্রত পালিত হয়ে আসছে। সেই ধারাবাহিকতায় বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের চড়কতলা কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গনে মাস ব্যাপী প্রদীপ প্রজ্জলন শেষে শতশত ভক্তরা সহস্র প্রদীপ জালিয়ে দামোদর ব্রত উৎসবের সমাপ্তি ঘটান। দামোদর ব্রত প্রদীপ প্রজ্জলন উৎসবে উপস্থিত ছিলেন, ইসকন প্রভু সর্বপ্রিয় গৌড় হরিদাস, সোনার গৌরাঙ্গ কৃষ্ণ দাস, রবীন্দ্র কৃষ্ণ দাস, সুমন কৃষ্ণ দাস, আদমদীঘি উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মিহির কুমার সরকার, সহ-সভাপতি মদন মোহন সরকার, কৃষ্ণভক্ত শ্রীবাস প্রামানিক,মৃনাল সরকার ,সুবাষ সিংহ, ধীরেন চন্দ্রসহ শত শত ভক্তবৃন্দ।

এমএসএম / এমএসএম

Link Copied