
বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি অনুমোদন, সভাপতি সুজন ও সম্পাদক সোহাগ
প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ণ

বাগেরহাট জেলা জাতীয়তাবাদী যুবদলের আট সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় নির্বাহী কমিটি। নতুন কমিটিতে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লাকে সভাপতি এবং শেখ মনিরুজ্জামান সোহাগকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) রাতে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন এমপি এই আংশিক কমিটির অনুমোদন দেন।
নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন জ্যেষ্ঠ সহসভাপতি মাসুদুজ্জামান মাসুদ, সহসভাপতি মনিরুজ্জামান মান্না, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান খান সবুজ, আলী সাদ্দাম আহমেদ দ্বীপ ও ওমর আলী মুন্না এবং সাংগঠনিক সম্পাদক সুমন পাইক।
বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করে অনুমোদনের জন্য কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগে ২০১৮ সালে হারুন-অর-রশীদকে সভাপতি ও সুজন মোল্লাকে সাধারণ সম্পাদক করে বাগেরহাট জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছিল।



















