
মুগদা মেডিকেলে ড্যাবের মতবিনিময় ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত
প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ণ

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক উপকমিটির উদ্যোগে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে কেন্দ্র অনুমোদিত ড্যাব
সদস্যদের নিয়ে মতবিনিময় ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় হাসপাতালের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সাংগঠনিক উপকমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় ড্যাবের সহসভাপতি অধ্যাপক ডা.এরফানুল হক সিদ্দিকী, কেন্দ্রীয় ড্যাবের যুগ্ম সম্পাদক ডা. নিয়াজ শহীদ রানা,মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা.মো. মোশাররফ হোসেন, উপাধ্যক্ষ ডা. মুহাম্মদ মাহমুদ আলম তারেক এবং ড্যাবের সাংগঠনিক উপকমিটি উত্তরের সদস্য ডা. মহিউদ্দিন সুমন অনিরুদ্ধসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
সভায় ড্যাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করা, সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধি এবং সংগঠনের ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিস্তারিত মতবিনিময় হয়। এ সময় সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাটি সঞ্চালনা করেন ড্যাব কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. মোহাম্মদ আল আমিন।




















