মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

logo

কালিয়াকৈরে জমি দখলের চেষ্টা, ঘর বাড়ি ভাঙচুর ,গাছ কাটা ও প্রাননাশের হুমকি

reporter

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬, ০৫:৫২ অপরাহ্ণ


কালিয়াকৈরে জমি দখলের চেষ্টা, ঘর বাড়ি ভাঙচুর ,গাছ কাটা ও প্রাননাশের হুমকি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের দিঘীবাড়ী গ্রামের মোয়াজ্জেম হোসেনের জমি দখলের চেষ্টা,ঘর বাড়ি ভাঙচুর ,গাছ কেটে নেওয়া ও প্রাননাশের হুমকির অভিযোগ ওঠেছে প্রতিবেশী সানি মন্ডল গং এর বিরুদ্ধে।  এবিষয়ে মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে চার জনের নাম উল্লেখ করে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন । 
ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে। 
স্থায়ীয় সূত্রে জানা যায়, উপজেলার দিঘীবাড়ী মৌজাস্থিত এস এ খতিয়ান ৪১ আর এস খতিয়ান ১৯,এস এ দাগ ১০৯/১১১ আর এস ১৬১/১৬২ দাগে মোট জমি ৮.১৬ শতাংশ জমি সাব কাবলা দলিল নং ১১৫৪৭ নং ১৫/০১/২০১১ তারিখে জমি ক্রয় করে মালিক হয়ে জোত নং ৯১ সরকারি খাজনা খারিজ পরিশোধ করে ঘর বাড়ি ও রোপনকৃত আকাশমনি বাগান গাছ নিয়ে ১৫ বছর ধরে ভোগদখলে থেকে  বসবাস করছে মোয়াজ্জেম হোসেন ও তার পরিবার।  কিন্তু সোমবার দুপুরে  প্রতিবেশী সানি মন্ডল গং জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জমি দখলের চেষ্টা,ঘর বাড়ি ভাঙচুর ,গাছ কেটে নেওয়া ও দেশীয় অস্ত্র নিয়ে প্রাননাশের হুমকি প্রদান ও জমিতে জোরপূর্বক সাইন বোর্ড দিয়ে দখলের চেষ্টা করে। 
 ছানি মন্ডল বলেন, এই বিষয়ে ওনারা  থানায় একটি অভিযোগ দায়ের করেছে।  আমাদের গাছ আমরা বিক্রি করছি।  আইনে পাইলে ওনারা নিবে। 
মোয়াজ্জেম হোসেন বলেন, গাছ কাটা ও ঘর ভাঙ্গার সংবাদ পেয়ে আমি আমার জমিতে দেখলে গেলে সানি মন্ডল গং আমাকে দেখে ওর বাড়ি থেকে দেশীয় অস্ত্র নিয়ে দৌড়ে এসে আমাকে খুন করার হুমকি ও চেষ্টা করলে স্থানীয় লোকজনের বাধায় আমি প্রানে বেচেঁ যায়।  স্থানীয়দের সহযোগীতায় আমি কালিয়াকৈর থানায় একটি আভযোগ দায়ের করি  বিবাদীর বিরোদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের উর্ধ্বতন কতৃপক্ষের জোড় হস্তক্ষেপ কামনা করছি| 
মৌচাক ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের মেম্বার  মোশারফ হোসেন বলেন, জমি সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে জানান আমাকে কোন হিসাবে ফোন দিলেন ,আমিও তো সাংবাদিক। 
এএসআই উজ্জল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি।  দুই পক্ষের কাগজ পত্র দেখে মিমাংসা করার চেষ্টা চলছে
এমএসএম / এমএসএম

Link Copied