মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

logo

মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা

reporter

প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ণ


মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা

রাজধানীর মোহাম্মদপুরের সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে একদল দুর্বৃত্তের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
বুধবার (৪ নভেম্বর) ড্যাবের দপ্তর সম্পাদক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. এরফান আহমেদ সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩ নভেম্বর মঙ্গলবার রাত ১২টার দিকে একদল দুর্বৃত্ত মোহাম্মদপুরের সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালায়। এ ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ড্যাবের সম্মানিত সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. মো. জাহিদুল ইসলাম শাকিল।
তারা এক যৌথ বিবৃতিতে বলেন, আসামি নামের রোগীর চিকিৎসা বিলের কিছু ডিসকাউন্ট দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। রোগীর স্বজনরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কিছুটা ছাড় দেওয়ার বিষয়ে আলোচনা করেন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে ওই ঘটনাকে কেন্দ্র করে রাত ১২টার দিকে হাসপাতালে হামলা চালায় একদল দুর্বৃত্ত।
হামলায় হাসপাতালের আসবাবপত্র ও চিকিৎসাসরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ড্যাব নেতারা বলেন, চিকিৎসক ও চিকিৎসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা বিঘ্নিত হলে রোগীদের মানসম্মত ও নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা প্রদান বাধাগ্রস্ত হবে। চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা না গেলে স্বাস্থ্যসেবা খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
বিবৃতিতে ড্যাব নেতারা অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িত সব অপরাধীকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
একই সঙ্গে দেশের সব হাসপাতাল ও স্বাস্থ্যপ্রতিষ্ঠানে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা জোরদার করে চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান তারা।

aliul / aliul

Link Copied