মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

logo

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ

reporter

প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৬, ১০:২৭ অপরাহ্ণ


ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সভাপতি, দেশের বিশিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্য অধিকার আন্দোলনের অন্যতম অগ্রনায়ক অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬)। এ উপলক্ষে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ড্যাবের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, দেশের বিভিন্ন প্রান্তের চিকিৎসক সমাজ এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

চিকিৎসকদের পেশাগত অধিকার রক্ষা, জনস্বাস্থ্য সুরক্ষা এবং আধুনিক চিকিৎসাবিজ্ঞানের প্রসারে অধ্যাপক ডা. হারুন আল রশীদের আপসহীন নেতৃত্ব ও দিকনির্দেশনা সর্বমহলে প্রশংসিত। দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবনে তিনি সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি চিকিৎসক সমাজের যৌক্তিক দাবি আদায় এবং পেশাগত মর্যাদা সমুন্নত রাখতে বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছেন। তাঁর সাংগঠনিক দক্ষতা ও দূরদর্শী নেতৃত্বে ড্যাব আজ চিকিৎসক সমাজের আস্থা ও নির্ভরতার প্রতীকে পরিণত হয়েছে।

জন্মদিন উপলক্ষে ড্যাব পরিবারের পক্ষ থেকে মহান রাব্বুল আলামিনের দরবারে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণময় কর্মমুখর জীবন কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়েছে। সহকর্মী, অনুসারী ও শুভানুধ্যায়ীদের প্রত্যাশা—তাঁর সুযোগ্য নেতৃত্বে ড্যাব আগামী দিনে আরও শক্তিশালী ও সুসংগঠিত হয়ে দেশ ও জাতির স্বাস্থ্য খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এদিকে ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিনে দৈনিক সকালের সময় পত্রিকা পরিবারের পক্ষ থেকেও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। পত্রিকা পরিবার তাঁর অব্যাহত সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ জীবনের সার্বিক সাফল্য কামনা করেছে।


Link Copied