
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের মাজারে ড্যাবের শ্রদ্ধা নিবেদন
প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৬, ১১:৪৫ অপরাহ্ণ

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজার জিয়ারত ও ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেছে চিকিৎসকদের জাতীয় সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
শনিবার (৭ নভেম্বর ২০২৬) সকালে ড্যাবের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও দেশের বিশিষ্ট চিকিৎসকরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিকৃতি সংবলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা হয়। নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি মাজার জিয়ারত করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং দেশের মানুষের সার্বিক মঙ্গল কামনা করা হয়।
মোনাজাতে ড্যাবের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।




















