
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৬, ১১:১৪ অপরাহ্ণ

দেশ ও জাতির কল্যাণে সমবায় সমিতিকে কাজে লাগিয়ে ব্যাপক উন্নয়ন করা সম্ভব। করবো সমবায়, গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ এই স্লোগানকে সামনে নিয়ে সমবায়ীদের হাতকে শক্তিশালী করতে বর্তমান সরকার যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। বগুড়া-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার ৫৫তম সমবায় দিবস পালন উপলক্ষে আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। আদমদীঘি উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক কে.এম তানভীর মোস্তফার সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার মাসুমা সভাপতিত্বে আলোচনা সভায় আরোও বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার আশিকুর রহমান, থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার, আদমদীঘি ইউনিয়ন সমবায় সমিতির সভাপতি খন্দকার মেহেদী হাসান, ক্ষুদ্র মৎস্য সমিতির সভাপতি কোরবান আলী প্রমূখ। জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের পূর্বে একটি বর্ণাঢ়্য র্যালী উপজেলা চত্ত্বর পরিদর্শন করে।



















