
আশুগঞ্জে আড়াইসিধায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু- নারীরা পাবে প্রতিমাসে ২৫০০ টাকা।
প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় সুবিধাভোগী পরিবারের নারীরা পাবে প্রতি মাসে ২৫০০ টাকা করে আর্থিক সহায়তা। রাজনৈতিক পরিচয় বা দলীয় সমর্থন বিবেচনায় না নিয়ে সম্পূর্ণ নিরপেক্ষভাবে যোগ্য পরিবারের নারীদের এই সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার(১৭ নভেম্বর) দুপুরে
আড়াইসিধা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে
বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ড কর্মসূচির মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি'র যুগ্মসাধারণ সম্পাদক মোঃ বাদল মাধুর,উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিপ্রা সরকার।এছাড়াও উপস্থিত ছিলেন,আড়াইসিধা ইউনিয়ন বিএনপি'র সভাপতি রুহুল আমিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নোয়াব আলী মুন্সী,সহ সাংগঠনিক সম্পাদক মিনহাজ উদ্দিন,আড়াইসিধা ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ সাচ্চু মিয়া,সাধারন সম্পাদক মোঃ সাজিদ মিয়া,সাবেক সভাপতি নোয়াব মিয়া, উপজেলা বিএনপি'র মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হাজী হেবজু ভূঁইয়া,ইউনিয়ন বিএনপি'র তথ্য সম্পাদক মোশারফ হোসেন,সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব রতন মিয়া,এছাড়াও উপস্থিত ছিলেন কালাম মিয়া, আলামিন সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার, মাঠ কর্মী সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ। এ সময় অতিথিগণ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের এই মহতী উদ্যোগের ভুয়সী প্রশংসা করে তারা বলেন, ফ্যামিলি কার্ড বিতরণ নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা গুজবের অবকাশ নেই। ভিন্ন কোনো রাজনৈতিক দলের আদর্শ বা মতাদর্শে বিশ্বাসী পরিবারের নারীরাও সমানভাবে এই কার্ডের সুবিধা পাবেন। তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে নারীদের নাম, বাবার নাম, জাতীয় পরিচয়পত্রের নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। তথ্য সংগ্রহের এই কাজ সমাপ্ত হলে যাচাই-বাছাই শেষে পর্যায়ক্রমে সংশ্লিষ্ট পরিবারগুলোর হাতে কার্ড পৌঁছে দেওয়া হবে। তারা আরও জানান, চলতি বছরের মধ্যেই ফ্যামিলি কার্ড বিতরণের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে সরকারের। পর্যায়ক্রমে এই কল্যাণমুখী কর্মসূচি আরও সম্প্রসারিত করা হবে বলেও জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উল্লেখ্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এ কর্মসূচি সারাদেশে চলমান রয়েছে।




















