
১৪ বিজিবি'র অভিযানে ৬৪ বোতল ভারতীয় ফেয়ারডিল আটক
প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৬, ০৭:০২ অপরাহ্ণ

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কালুপাড়া বিওপি'র টহল কমান্ডার নায়েক মোঃ গোলাম আজম এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৭১/৩-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট থানাধীন চৌধুরী পাড়া নামক স্থানে ৮ নভেম্বর রাত ১টার দিকে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালীন চোরাকারবারী বিজিবি’র উপস্থিতি টের পেয়ে রাতের আধারে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত স্থান হতে বিজিবি টহলদল মালিকবিহীন অবস্থায় ৬৪ বোতল ভারতীয় ফেয়ারডিল উদ্ধার করতে সক্ষম হয়।
সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সকল প্রকার আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।




















