মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

logo

ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ও মোটরসাইকেল সহ ১জন আটক

reporter

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬, ০৭:০৫ অপরাহ্ণ


ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ও মোটরসাইকেল সহ ১জন আটক

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর আওতাধীন ১০ নভেম্বর মংগলবার বিকেল ৪ ঘটিকায় বস্তাবর বিওপি'র টহল কমান্ডার নায়েক মোঃ ইকবাল হোসেন এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৬২/২-এস হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে বস্তাবর দাখিল মাদ্রাসার পাশে রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১২ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ০১টি মোটরসাইকেল সহ ০১ জন মাদক কারবারী মোঃ নুরুজ্জামান (৪০)কে আটক করে। আটককৃত নুরুজ্জামান ধামইরহাট থানার মরলই গ্রামের  আব্দুল সাত্তারের ছেলে। আটককৃত আসামীর বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়। 
সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সকল প্রকার আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।


Link Copied