মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

logo

ডাসকোর আয়োজনে দায়ীত্বশীলদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

reporter

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬, ১০:১৩ অপরাহ্ণ


ডাসকোর আয়োজনে দায়ীত্বশীলদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

থ্রাইভিং থ্রো ইকুইটি ইকোনমিক এমপাওয়ারমেন্ট এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ) প্রকল্পের আওতায় বেজলাইন সার্ভের তথ্যের সাথে বর্তমানে প্রাপ্ত এফজিডি তথ্যের ভিত্তিতে উপজেলা পর্যায়ের দায়ীত্বশীল কর্তৃপক্ষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ নভেম্বর বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে হেকস/ইপার এর সহযোগীতায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ইউএনও কাজী তাহমিনা সারমিন। এছাড়াও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেলোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এনামুল করিম, প্রাথমিক শিক্ষা অফিসার আতিকুর রহমান, ধামইরহাট থানার এসআই আল আমিন, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর রহমান উপস্থিত ছিলেন। 
আলোচনা শুরুতেই ডাসকোর মনিটরিং অফিসার আলতাফুর রহমান ডাসকোর জনসেবা মূলক বিভিন্ন কার্যক্রম প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন। এছাড়াও টেকনিক্যাল অফিসার (এ্যাডভকেসি) আনোয়ার হোসেন ও প্রজেক্ট অফিসার লুৎফর রহমান ডাসকো ফাউন্ডেশনের কার্যক্রম তুলে ধরেন। ইউএনও কাজী তাহমিনা সারমিন বিভিন্ন কাজ বাস্তবায়নের আগে-পরে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও ইউএনও অফিসকে অবহিত করার নির্দেশনা প্রদান করেন।  আলোচনা সভায় উইমেনস ক্লাব, বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্টির সংগঠন নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। 


Link Copied