
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬, ১১:৪২ অপরাহ্ণ

ধামইরহাট উপজেলার ১নং ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী দেওয়ান ওয়াজেদ আলী ওরফে কবীর দেওয়ানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। ১৬ নভেম্বর সোমবার দুপুর ১২ ইউনিয়নের হরিতকীডাঙ্গা হাটখোলা থেকে প্রায় ২ শতাধিক মোটরসাইকেল রওনা শোডাউনের উদ্দেশ্যে রওনা দেয় এবং ইউনিয়নের ৯টি ওয়ার্ড পরিভ্রমণ শেষে হরিতকীডাঙ্গা কবীর দেওয়ানের চাতালে এসে শোডাউন শেষ হয়। চেয়ারম্যান প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান দেওয়ান ওয়াজেদ আলী ওরফে কবীর দেওয়ান বলেন, "ইউনিয়নের মানুষ নিজ উদ্দোগে এই শোডাউনের আয়োজন করে। আমি সকলের দোয়া ও ভোট প্রত্যাশী। আমি আগামী নির্বাচনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে জনসাধারণের প্রত্যাশা পূরণে যথাযথ চেষ্টা করবো।" ১নং ধামইরহাট ইউনিয়ন যুবদলের সাঃ সম্পাদক মোসাদ্দেকুর রহমান ওরফে খুকুমণি বলেন," নির্বাচনে অনেক প্রার্থী থাকলেও যোগ্য প্রার্থী হিসেবে আগামী নির্বাচনে আমরা পরীক্ষীত ব্যাক্তি দেওয়ান ওয়াজেদ আলী ওরফে কবীর দেওয়ানকে ভোটের মাধ্যমে বিজয়ী করে সর্ব সাধারণর সেবা নিশ্চিত করবো।"




















